দিনাজপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নির্বাচিত পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত দিনাজপুর জেলার বীরগঞ্জের করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। করিমপুর টিএমএসএস ফাতেমা তুজ জোহরা রাঃ হসপিটাল ক্যাম্পাসে বুধবার নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেব উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৯ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ কোহিনূর বেগম। অনুষ্ঠানে মোছাঃ সেলিনা আক্তার বানু, ইন্সট্রাক্টর ইনচার্জ নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ দিনাজপুর, মোঃ আব্দুল গফুর, অফিসার ইনচার্জ, বীরগঞ্জ থানা দিনাজপুর প্রমুখ বক্তব্য দেন। এছাড়া অত্র এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান রাবেয়া বেগম, উপদেষ্টা টিএমএসএস নার্সিং কলেজ ও ইনস্টিটিউশন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান