নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে অবৈধ গরুসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান জোরদার করেছে ১১ বিজিবি। বাংলাদেশের অভ্যন্তর থেকে মিয়ানমারে পাচারের চেষ্টার সময় সীমান্ত এলাকাতে বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে মিয়ানমারের ভিতর থেকে অবৈধভাবে আনা গরু এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের জন্য মজুমদ করা সয়াবিন তৈল ,পাম্প তৈল, সাগুদানা,১টি মোটরসাইকেল সহ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। রবিবার (১৬ মার্চ) ভোরে পৃথক অভিযানে ১১ বিজিবির টহল দল তুলাতলি সড়ক থেকে ১ হাজার ৩ শত ৫০ লিটার সয়াবিন তৈল ফুলতলী,জারুলিয়া ছড়ি বিওপি সদস্যরা সীমান্ত সড়কের,রোহিঙ্গা টিলা,বক্কর টিলা নামক জায়গা থেকে ৫ টি গরু,১ টি মোটরসাইকেল, সাগুদানা ১৭৫ কেজি,পাম্প তেল ১৪০ লিটার,মেহেদি ৮৭ পিস মালিকহীন অবস্থায় আটক করে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক এস এম কফিল উদ্দিন কায়েস এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ আলা-আমিন এর নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে টহল দল এবং ফুলতলী জারুলিয়া ছড়ি বিওপির বিজিবি জোয়ানদের পৃথক অভিযানে রবিবার ভোরে সীমান্ত সড়কসহ বিভিন্ন পয়েন্ট থেকে এসব গরু ও মালামাল জব্দ করা হয়েছে। জব্দ ক্রিত গরুসহ মালামালের আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকার উপরে বলে জানা গেছে।নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরা চালান প্রতিরোধে ১১ বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি