চিরিরবন্দরে গণহত্যা দিবস পালিত!

চিরিরবন্দরে গণহত্যা দিবস পালিত!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুনান্ট চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, ওসি (তদন্ত) আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান