মির্জাগঞ্জে গাছ চাপা পরে এক শ্রমিক নিহত

মির্জাগঞ্জে গাছ চাপা পরে এক শ্রমিক নিহত
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে মধু মোল্লা (৫০)এক শ্রমিক গাছ চাপা পরে নিহত হয়েছে। আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান জানান,মধু মোল্লা দীর্ঘদিন যাবৎ গাছ কাটা শ্রমিক কাজ করে উপজেলার ময়দা গ্রামের ক্রয়কৃত গাছ ৪-৫ জন শ্রমিক গাছ গাড়িতে উঠানোর কাজ করতে ছিলেন। এসময় একটি গাছ মধু মোল্লার মাথায় এসে লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন। এসময়ে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মধু মোল্লা কে মৃত ঘোষণা করেন। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ শামীম হাওলাদার বলেন,ট্রলিতে গাছ উঠানোর সময় অসাবধানতার কারনে মধু মোল্লা নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন