পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে আজ পবিত্র শবে কদর পালিত হবে। শবে কদরের রজনী শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে। এই রাতটিকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। গাজীপুর শ্রীপুরের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে শরিফ বাড়ি জামে মসজিদে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এশার আজানের পরে এশার নামাজ আদায় করা হয়। ২০ রাকাত খতমে তারাবি পড়ানো হয়।
পরে মুসল্লিরা মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল।
শরিফ বাড়ি জামে মসজিদের মুহতামিম মাওলানা শরীফ মমতাজ উদ্দিন ধর্মীয় বিষয়াদি নিয়ে বয়ান করেন। উক্ত ধর্মীয় আলোচনায় উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ হাদিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম মোঃ বাতেন মিয়া মোড়ল, মো:সাইফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ আমির হোসেন, মোঃ হাকিম উদ্দিন গ্রাম পুলিশ মোঃ ফারুক মিয়া, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আল আমিন জনি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, আব্দুর রহিম কবি, মাওলানা আলহাজ্ব মোঃ মতলব হোসেন মোঃ করম আলী সহ এলাকার অন্যান্য মুসল্লিরা। মাওলানা মোঃ শরীফ মমতাজ উদ্দিন পবিত্র এই রাতে দেশ জাতি ও আমাদের সকলের কল্যাণের উদ্দেশ্যে মোনাজাত করে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন