জেলেনস্কির জন্মস্থানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ১৮ নিহত

জেলেনস্কির জন্মস্থানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ১৮ নিহত
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক প্রশাসন সূত্রে জানা গেছে, হামলাকারী ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকায় শিশুদের খেলার মাঠের কাছাকাছি আঘাত হানে। এতে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। এএফপির বরাত দিয়ে কিয়েভ থেকে এ খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অযাচাইকৃত ভিডিও ফুটেজে হামলাকবলিত এলাকায় রাস্তায় মৃতদেহ ও ধ্বংসস্তূপের মধ্যে ধোঁয়া ছড়িয়ে থাকতে দেখা গেছে। দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে জানান, "ক্রিভি রিগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। এছাড়া ৬১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১২ জন নাবালক।"

প্রাসঙ্গিক তথ্য:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তিন বছর ধরে চললেও শান্তি আলোচনা বা যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জেলেনস্কি প্রশাসন সংঘাতের দ্রুত সমাপ্তি চাইলেও বাস্তবে কোনো সমাধান এখনো মেলেনি।

দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ (সংগৃহিত)