কোনো তারে লাগে ভালো - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
কোনো তারে লাগে ভালো - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক - সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
এ মন এ প্রাণে আঁকা ছবি
ভালোবাসা চেতনা হারায় যবে,
আনমনে তার কথা বসে ভাবি
সে আমার এ বুকে সারাক্ষণ রবে!
বাসনার বেড়াজালে সে বন্দী-
তাকে পেতে জাগে মনে কত ফন্দি...
তার প্রতি হৃদয় কাঁদে হায়
তাকে পাবো কবে এ বুকে-
সে আছে সারাক্ষণ বুকের কিনারায়
এ জীবন বিসর্জন দেবো তার সুখে!
দেখিনা রোজ প্রতিনিয়ত যারে-
তবুও ভাবি রোজ দেখছি তারে...
কত নিশি জাগি ধ্যানে কল্পনায়
সে কি আসবেনা এ রুদ্ধ জীবনে-
তার মুখচ্ছবি আঁকি সদা মায়ায়
তাকে কি পাবোনা এ নগ্ন ভূবনে !
কেনো তারে লাগে ভালো বুঝিনা-
তারে ছাড়া এ জীবনে কাউকে খুঁজিনা...
চাই তারে এ হৃদয়ের মুক্ত জানালায়
সার্থক করতে ভালোবাসা ও জীবন-
রাখবো করে প্রতিমা জীবনের ছায়ায়
সে আসবে জীবনে কবে কখন!
আসবে বৈকি সে...আসতেই হবে জীবনে-
বুঝেছি আজ কেনো তারে লাগে ভালো ভূবনে......
(রচনাকালঃ ০৬ই এপ্রিল'২০০৫ ঈশায়ী, সকাল-
০৯:১০__০৯:২৭,টুটুল মেস,বালুচর,চাটমোহর, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ