চিরিরবন্দরে ট্রাক্টর মোটরসাইকেল সংষর্ষে নিহত ১ আহত ১!

চিরিরবন্দরে ট্রাক্টর মোটরসাইকেল সংষর্ষে নিহত ১ আহত ১!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে রেফায়েত হক বাঁধন (৩৫) নামে জনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুত্বর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী স্মিত ফিলিং ষ্টেশনের অদূরে সাতাইজান ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীরবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে দুই সহোদর ভাই রেফায়েত হক বাঁধন ও প্লাবন যাচ্ছিল, অপরদিকে চম্পাতলী থেকে একটি ট্রাক্টর রাণীরবন্দরের দিকে যাওয়ার পথে মহাসড়কের চম্পাতলী স্মিত ফিলিং ষ্টেশনের অদূরে সাতাইজান ব্রীজ এলাকায় সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। দুই ভাই বাঁধন ও প্লাবন আহত হলে স্থানীয়রা তাদেরকে সৈয়দপুর হাসপাতালে নেয়। সৈয়দপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রেফায়েত হক বাঁধনকে মৃত ঘোষণা করে এবং ছোট ভাই প্লাবনকে চিকিৎসা প্রদান করে। মৃত রেফায়েত হক বাঁধন চিরিরবন্দর উপজেলার জোত সাতনালা গ্রামের নজরুল হকের পুত্র। দশমাই হাইওয়ের (চম্পাতলী) ওসি ওমর ফারুক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান