ঢাকায় সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তক্রমে প্রায় ২৫০ বছর পর ঐতিহাসিক প্রথম সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১২ মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, প্রতি বছর জেলা প্রশাসকগণের জাতীয় সম্মেলন হয়ে আসছে। যে সমস্ত স্বাস্থ্য সেবা কারিগরি কর্মকর্তা জাতীয় স্বাস্থ্য রক্ষায় নিরন্তর ভূমিকা রেখে যাচ্ছেন, তাদের বাস্তব জ্ঞান বৃদ্ধি ও অনুশীলনগত উন্নয়নের জন্য স্ব-স্ব মেধা, শক্তি, সুযোগ, সম্ভাবনা এবং সমস্যা বিষয়ে মতবিনিময় করার ব্যবস্থা ছিল না।তাই সিভিল সার্জন সম্মেলনকে ঐতিহাসিক বলা হচ্ছে।
বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশগুলো গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে। এ ঐতিহাসিক সম্মেলনে বাংলাদেশের এনজিও কমিউনিটির পক্ষে উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, দূরদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম অংশ গ্রহণ করেন। এ সম্মেলনে সিভিল সার্জনগন, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান