ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন ও আহত ৭জন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন ও আহত ৭জন
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

গতকাল শুক্রবার ০৮ ই মার্চ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯মাইল নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে বিকালে একটি অ্যাম্বুলেন্স করে রোগী সহ পাঁচ জন উন্নত চিকিৎসার জন্য রংপুরের উদ্দেশ্য রওনা হন।এই সময় ২৯ মাইল নমক জায়গায় অ্যাম্বুলেন্সের সামনের চাকা পামচার হন। এবং অন্য পাশ থেকে আসা মোটরসাইকেল আরোহী ৩জন কে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি।এই সময় ঘটনা স্থানে মোটরসাইকেল আরোহীর একজন নিহত হন। এবং ঘটনা স্থানের লোকজন অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের ও মোটরসাইকেল আরোহী কে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। দু'জনের অবস্থা খারাপ হওয়াই  উন্নত চিকিৎসার জন্য রংপুরের রেফাড করা হয়। নিহত মোঃ সোহেল রানার বাসা ২৯মাইল পূর্ব বেগুনবাড়ী আবু তাহেরের ছেলে বলে জানা গেছে। পঞ্চগড় হাইওয়ে পুলিশ জানায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স মোটরসাইকেল কে চাপা দেন এবং খাদে পড়ে যায়। ঘটনা স্থানে একজন নিহত হন। দুর্ঘটনা রোধে আরো সচেতন হওয়ার তাগিদ প্রশাসনের।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাজিমুল ইসলাম