নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬০ জনের মৃত্যু
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিমান ও স্থল হামলায় বোকো হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিদের শিবিরে কমপক্ষে ৬০ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, শুক্রবার ভোরে বোর্নো রাজ্যের গোজা এলাকায় সীমান্তবর্তী বিটা গ্রামে অভিযান চালানো হয়। একই দিনে আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বিমান হামলা এবং কুকাওয়ায় বোকো হারামের ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, তীব্র সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ জঙ্গি নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এসব অভিযান ক্যামেরুন ও নাইজার সীমান্তের কাছাকাছি অঞ্চলে পরিচালিত হয়। কুকাওয়া জেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে বোকো হারাম নেতা আবু ফাতিমা গুরুতরভাবে আহত হয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ এমই