গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে একটি কাঁঠাল গাছের ডালে দুই পা বাঁধা অবস্থায় মোহন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন ওই এলাকার মোস্তফার ছেলে ছিলেন।   পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তার গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পায় পরিবার। তার দুই পা বাঁধা ছিল। স্থানীয়রা পুলিশকে ঘটনাটি অবহিত  করলে মরদেহ নামিয়ে নিয়ে যাওয়া হয়। মোহন মির সিরামিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রোজার ঈদের পর তাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়, তবে কোরবানির ঈদের আগে তিনি জামিনে মুক্তি পান। তার বড় ভাই কাজল বলেন, জেল থেকে মুক্তির পর থেকেই মোহনের আচরণ অস্বাভাবিক ছিল এবং পারিবারিক কলহ বেড়ে যায়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন