ধামইরহাটে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
দৈনিক বিজয় নিউজ ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ টায় চন্ডিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর জলবায়ু পরিবর্তনে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অত্র বিদ্যালয়ে মেহগুনি, জাম ও আমলকি চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীগন, বিভিন্ন ফলের চারা রোপন করেন যাতে জলবায়ু পরিবর্তনে সুফল বয়ে আনে এবং পরিবেশ সুরক্ষিত থাকে বা এই ফলের চারা রোপন করে শিক্ষার্থীরা ফল খেতে পারে ও জলবায়ু পরিবর্তনে সহায়তা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনে সচেতনতা মূলক কর্মসূচি উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এরকম একটি করে গাছের চারা রোপন করে দেশের জলবায়ু ও পরিবেশ সুরক্ষিত রাখার উদ্যোগ গ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নুর সাইদ ইসলাম