গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের মৃত্যুবার্ষিকী পালন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
১১ই মার্চ সোমবার গোবিন্দগঞ্জের উন্নয়নের রূপকার,আধুনিক গোবিন্দগঞ্জের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজসেবক শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা, অষ্টম জাতীয় সংসদে ধানের শীষ।প্রতীকে নির্বাচিত ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয়ে বাদ আছর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, পৌর আহ্বায়ক রবিউল কবির মনু,সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা,পৌর বিএনপির সম্মানিত সদস্য মনোয়ার হোসেন রাজু,সিনিয়র যুগ মহাভারত সাহাবুল আলম মোল্লা মিতু সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক সুফি মুহাম্মদ আনিসুজ্জামান বিদ্যুৎ। মহান আল্লাহ তায়ালা মরহুম ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। (আমিন)
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু