নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির আলোচনা, দোয়া অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির আলোচনা, দোয়া অনুষ্ঠিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন কার্যালয় গড়বাড়ী বাজারে ১০ জুলাই বৃহস্পতিবার সন্ধায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন ফরায়েজি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক মোল্লা, বিএনপি নেতা সামসুল আলম বকুল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নাজির, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুদ প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন