সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন!

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কু*পি*য়ে হ*ত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর প্রেসক্লাবের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র হু*মকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এসময় বক্তব্য রাখেন সময় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,নাগরিক টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান,এসএ টিভি দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম ও অন্যান্য সাংবাদিকসহ দিনাজপুর টি,সি,এর চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান