দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীদের চলছে জনসংযোগ ও মত বিনিময় সভা!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত নির্বাচনি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামের চলছে গণসংযোগ ও মত বিনিময় সভা। চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-০৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আফতাব উদ্দীন মোল্লা। দিনভর এলাকার বিভিন্ন বাজার, জনবহুল স্থান ও গ্রামে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ এলাকাবাসী। গণসংযোগ চলাকালীন জনতার মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও পরিবর্তনের প্রত্যাশা। অপর দিকে দিনাজপুর পার্বতীপুর ও ফুলবাড়ী ৫ আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী তিনিও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান