চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াত ইসলাম এর অংগ শাখা পেশাজীবি পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে আদর্শ সমাজ গঠনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিরিরবন্দর কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের প্রক্টর ডঃ মোহাম্মদ শামসুজ্জোহা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন মোল্লা। পেশাজীবি পরিষদের চিরিরবন্দর উপজেলা সভাপতি রমজান আলী শাহ এর সভাপতিত্বে ও আদর্শ শিক্ষক ফেডারেশন চিরিরবন্দর উপজেলা সভাপতি প্রভাষক রাজিয়ূল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজিবুর রহমান পলাশ,আদর্শ,শিক্ষক পরিষদের জেলা সভাপতি মশিউর রহমান, পেশাজীবি পরিষদ দিনাজপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আসম ইব্রাহিম, প্রভাষক রাশেদুল হক, অধ্যক্ষ ইউসুফ আলী,মাওলানা লুৎফর রহমান, প্রভাষক আবদুল্লাহ জুয়েল, সাখাওয়াত হোসেন,ডাঃ মাজেদুর রহমান, প্রভাষক আকরাম আলী সহ অনেকে।

প্রধান অতিথি ডঃ শামসুজ্জোহা বলেন,৫ আগষ্ট পরবর্তী একটি দূর্ণীতি আর অপরাধ মুক্ত দেশ গড়তে শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষদের আরো বেশি এগিয়ে আসতে হবে। দীর্ঘ আওয়ামী শাসনে মানুষের স্বাধীন মতকে দাবিয়ে রেখে একনায়কতন্ত্র কায়েম করেছিলো আজ সময় এসছে বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধ থেকে অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। প্রধান বক্তা আফতাব উদ্দিন মোল্লা বলেন, আগামী নির্বাচনে শিক্ষক সমাজের ভূমিকা অনেক,৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশ আর আগের সময়ে ফিরে যাবে না,ঘুষ দূর্নীতি আর চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে কারা ভূমিকা রাখেছে সেটা আজ জাতীর কাছে পরিস্কার। নিজ নিজ অবস্থান থেকে আগামীতে ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ গঠনে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে আপনাদের জোরালো সমর্থন কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান