ব্রাহ্মনপাড়ায় হিন করে মোটরসাইকেল চুরির ঘটনায়, তিন চোরকে আটক করেছে পুলিশ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মনপাড়ার মনোহরপুর ছায়েদ আলীর বাড়ীতে রাতের আধাঁরে হিন করে মটরসাইকেল ও মোবাইল ফোন চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ৷
পুলিশ সুত্রে জানা যায়, গত ০৪/০৯/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে মনোহরপুর উত্তর ছায়েদ আলী বেপারি বাড়ি আব্দুল মালেক মিয়ার বসতঘরে হিন করে মোটরসাইকেল চুরি করে তিন চোর৷ অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের শেষে ব্রাহ্মনপাড়া থানার এস আই জাহাঙ্গীর আলম এবং এ এস আই রতন কুমার মল্কিক অভিযান পরিচালনা করে জনগণের সহায়তায় কংশনগর এলাকা হতে তাদের গ্রেফতার করে৷
গ্রেফতার কৃত চোর'রা হলেন, মোহাম্মদ দিপু, সাব্বির হোসেন, রাকিব মিয়া।
ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, চুরি ছিনতাই রোধে পুলিশ কাজ করে যাচ্ছে৷ মোটরসাইকেল চোরদের গ্রেফতার করে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ