সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ছবিঃ  মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে।

সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।

খুদে বার্তায় বলা হয়, শহীদ খান এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনসহ মোট ছয়জনকে ডিবি গ্রেপ্তার করেছে। তবে এই ব্যক্তিদের কখন, কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

ডিএমপির বরাতে জানানো হয়, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ