চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "শিক্ষার মান উন্নয়ন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ চার ঘন্টা বিরতিহীন ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সহ মোট ৬০ জন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় চলাকালে শ্রেণি কার্যক্রমের সেবা,মান উন্নয়ন সহ বিভিন্ন কলা কৌশল নিয়ে চমকপ্রদ আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, -চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার,সহ সকল সহকারি শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান