বাংলাদেশ টেলিভিশনে উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী পদে উত্তীর্ণ ৭৭ প্রার্থীর লিখিত পরীক্ষার তথ্য
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘উপসহকারী প্রকৌশলী’ (দশম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জন প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশন গত ১১ সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশাবলি বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক বিজয় নিউজ/ ই