গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এবং এর প্রতিষ্ঠাতা ড. খন্দকার আলমগীর হোসেন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ড. খন্দকার আলমগীর হোসেন হলেন দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রাম উন্নয়ন কর্ম গাক নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তিনি ১৯৯৩ সাল থেকে এই পদে আছেন। তার দীর্ঘ অভিজ্ঞতায় তিনি সফল ভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি পরিচালনা, আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করণ এবং সরকার, বিভিন্ন দাতা সংস্থা ও অংশীদারদের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরি করেছেন। ড. আলমগীর হোসেন মাইক্রোক্রেডিট, কৃষি, জলবায়ু পরিবর্তন, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়েছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দারিদ্র্য বিমোচন, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে নতুন মডেল চালু করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও নারী ক্ষমতায়ন বিষয়ে তার গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং নিউপোর্ট ইউনিভার্সিটি (লাতভিয়া, ইইউ) থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, বিডি বায়োডাইভারসিটি সোসাইটি এবং আরও অনেক প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। গ্রাম উন্নয়ন কর্ম গাক দেশের একটি সুপরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা ড. খন্দকার আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই সংস্থাটি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করছে। তাদের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, ক্ষুদ্রঋণ: দরিদ্র ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করা। উদ্যোক্তা উন্নয়ন: নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করা। কৃষি ও জলবায়ু পরিবর্তন: কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করা। শিক্ষা ও স্বাস্থ্য: গ্রামীণ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা। ড. খন্দকার আলমগীর হোসেনের দূরদর্শী নেতৃত্ব এবং কার্যকর পরিচালনার ফলে গাক দেশের গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান