কেশবপুরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা

কেশবপুরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে   নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর হরিতলা সম্প্রীতি মন্দির চত্বরে ওই সভা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর হরিতলা সম্প্রীতি মন্দিরের সাধারণ সম্পাদক কমলকৃষ্ণ চক্রবর্তী-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, থানা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, সদস্য সচিব উৎপল দে, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, পূজা মন্ডপ কমিটির শম্ভু বসু, অশোক দে, দীপংকর দত্ত, ভানু চক্রবর্তী, বাদল সাহা, সুকদেব মন্ডল, শংকর দাস প্রমূখ। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল দে জানান, কেশবপুর পৌরসভায় মোট পূজার সংখ্যা ০৭টি, ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০১টি, ০২ নং সাগরদাঁড়ী ইউনিয়নে মোট পূজার সংখ্যা ১৩টি, ০৩ নং মজিদপুর ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৬টি, ০৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৫ টি, ০৫ নং মঙ্গলকোট ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৫ টি, ০৬ নং কেশবপুর ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৭টি, ০৭ নং পাঁজিয়া ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৮ টি, ০৮ নং সুফলাকাটি ইউনিয়নে মোট পূজার সংখ্যা ১২ টি, ০৯ নং গৌরিঘোনা ইউনিয়নে মোট পূজার সংখ্যা ১৩ টি, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে মোট পূজার সংখ্যা ১২ টি, ১১ নং হাসানপুর ইউনিয়নে মোট পূজার সংখ্যা ০৮ টি। এবছর মোট ৯৭টি পূজা মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ