রংপুর রেঞ্জের উপমহাপরিচালক আবদুল আউয়ালের ক্লাস পরিচালনা ও সঞ্জীবনী প্রজেক্ট পরিদর্শন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস দিনাজপুর জেলার বিরল উপজেলায় চলমান আনসার মৌলিক প্রশিক্ষণের ক্লাস পরিদর্শন ও পরিচালনা করেন। তিনি ২৯ অক্টোবর বুধবার এ ক্লাস পরিদর্শন করেন। দিনাজপুরে ১৪ দিন মেয়াদি প্রশিক্ষণ ক্লাসে তিনি বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, আনসার আইন, সাংগঠনিক কাঠামো, স্বল্পকালীন মোতায়েন কৌশল, আনসার সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল প্রশিক্ষণার্থীদের আত্ম-নির্ভরশীলতা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান এবং দিনাজপুর জেলার বিরল উপজেলায় শুরু হতে যাওয়া সঞ্জীবনী প্রজেক্ট সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি বলেন এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি অন্যদের সহায়তা করার পরামর্শ দেন। উপমহাপরিচালক প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আভিএমআইএস ও সুখী অ্যাপস ব্যবহারে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ ও ভিডিপি সদস্যদের তথ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি রংপুর রেঞ্জের ১৪ দিন মেয়াদি উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন এবং দুইটি সামাজিক সুরক্ষা দলের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন। তিনি সদস্যদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। সদস্যরা প্রকল্প নিয়ে মতামত প্রদান করেন এবং জীবনমান উন্নয়নে সঞ্জীবনী প্রজেক্ট গ্রহণ করায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান ও রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম এবং বিরল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা প্রমূখ।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান