নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত বিজিবি'র সদস্য মারা গেছেন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত বিজিবি'র সদস্য মারা গেছেন
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন মারা গেছেন শুক্রবার,৩১ অক্টোবর সকাল ১২টা ১৫ মিনিটের সময় সিএমএইচ, ঢাকা-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপি-তে অস্থায়ী সংযুক্ত দায়িত্ব পালনকালে পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন তিনি।  দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে শহীদের মর্যাদা অর্জনকারী এই সাহসী বিজিবি সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি