নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এক গৃহবধূ কে মারধর
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়ায় এক গৃহবধূকে মারধর করে ফেলে রেখে চলে যায়। জানান যায় গত ৩১ শে অক্টোবর রোজ শুক্রবার ১টার সময় পার্শ্ববর্তী মাহাছনের ছেলেরা ওবাইদুল রহমানের সীমার মধ্যে খুটি এবং বেড়া দেওয়ার সময় বাধা দিলে এই ঘটনাটি ঘটে। ওবায়দুল রহমান ও তার পরিবার জানান, উক্ত বিষয়টি আমি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছি এবং পুলিশ তদন্ত করেছে। আমার ছোট ভাই আবু হানিফের স্ত্রী লুতফুর নাহার কে অন্যায় ভাবে মাহাছনের ৪ছেলে মিলে মেরেছে। তার সু চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়েছি। এ বিষয়ে মাহাছনে ছলে ওবায়দুল্লাহ বলেন, আমার হাতের মধ্যে কামড় দিয়েছে তাই আমি শুধু ধাক্কা দিয়ে। এই মহিলা অনেক নাটক জানে আমরা মেরেছি এইটা প্রমাণ করার ও মানুষকে দেখাবার জন্য মাটিতে শুয়ে পড়ে গিয়েছে।
পার্শ্ববর্তী মাহাছনের স্ত্রী ছকিনা বেগম বলেন, লুতফুর নাহার কে আমার ছেলেরা মারেনি ধাক্কা দিয়েছে ও-পরে গিয়ে ব্যথা পেয়েছে। এলাকাবাসী মধ্যে রশিদা, আরফা, ফোরকান জানান, আমরা ঘটনাটি সোনা মাত্রই ঘটনা স্থানে গিয়ে দেখতে পাই, লুতফুর নাহার মাটিতে পড়ে আছে এবং মাথায় পানি দিয়ে, তার জ্ঞান ফিরে আনা হয়েছে। ইউপি সদস্য আবু তাহের বলেন, এদের মধ্যে এই জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে আরো অনেকবার অনেক ঘটনা হয়েছে। এ বিষয়টি আমি শুনেছি কিন্তু ঘটনাস্থনে আমি যাইনি। জানতে চাইলে এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই অঞ্জন জানান, ঘটনাটি সত্য উক্ত বিষয়টি জায়গার সীমানা নিয়ে তর্কবিতর্কের মধ্যে হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি