বগুড়ায় ‘রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএল'র গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি

বগুড়ায় ‘রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএল'র গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়া শহরের কারমাইকেল রোডের সেউজগাড়ী কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আধুনিক আবাসিক প্রকল্প “রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএল'র গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি। টিএমএসএস'র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের উদ্যোগে প্রতিষ্ঠিত বিসিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট এই অত্যাধুনিক ৯ তলা বিশিষ্ট লাক্সারি আবাসিক ভবন নির্মাণ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস-এর প্রধান প্রকৌশলী, পরিচালক এবং বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, প্রকল্পটি আধুনিক স্থাপত্যশৈলী ও বিএনবিসি–২০২০ অনুসরণ করে আর্থকুয়েক রেজিলিয়েন্ট ডিজাইনে নির্মিত হচ্ছে। ভবনটিতে ১৩৫০ থেকে ১৭০০ বর্গফুট আয়তনের মোট ৫১টি লাক্সারি অ্যাপার্টমেন্ট, বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে বিস্তৃত গাড়ি পার্কিং, সার্বক্ষণিক বিদ্যুৎ, লিফট, জেনারেটর এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকছে। রুফটপে থাকবে কমিউনিটি হল, সুসজ্জিত বাগান, বসার স্থান, কিডস জোনসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের জমির মালিক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সাবেক শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক–২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক ও বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক–১ সারওয়ার মোহাম্মদ, ইনডিপেন্ডেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমানসহ বিসিএল ও টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় বিসিএল প্রোপার্টি। ডেভেলপমেন্ট এর চলমান ও পূর্বে হস্তান্তরিত ভবনগুলোর গ্রাহকেরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রহমান পীর সাহেব। দীর্ঘ এক যুগ ধরে বগুড়ায় আধুনিক মানসম্পন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট বিশেষ সুনাম অর্জন করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ৭টি বহুতল ভবনের ১৬২টি ফ্ল্যাট সফলভাবে হস্তান্তর করেছে এবং প্রায় ২৩০টি ফ্ল্যাটের নির্মাণকাজ চলছে। এছাড়া উত্তরবঙ্গের একমাত্র পাঁচ তারকা হোটেল ‘মম ইন’-এর পার্শ্বে প্রতিষ্ঠানটি একটি কন্ডোমিনিয়াম প্রকল্প বাস্তবায়ন করছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান