পাবনার আটঘরিয়া আওয়ামী লীগের দুই নেতা আটক

পাবনার আটঘরিয়া আওয়ামী লীগের দুই নেতা আটক
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

গতকাল বিকাল ৫ টায় পাবনা জেলার নবাগত পুলিশ সুপার আনোয়ার জাহিদ এর দিক নির্দেশনায় উপজেলায় একটি চৌকস দলের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে আটক করা হয়। আটককৃতরা হলো আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নির্দিষ্ট কারণ ও ধার্য অভিযোগ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা না হলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় বেশ কিছু অভিযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছিল। এ সকল তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পাবনা জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, সুনির্দিষ্ট অভিযোগের আইনানুগ প্রকিয়ায় এদের গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমান পুলিশ হেবাজতে আছেন বলে তিনি জানান।এই অভিযানে সামাজিক ও রাজনৈতিক অংগনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক অংগনে আরও বিস্তারিত জানার অপেক্ষায় আছেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান