নরসিংদীতে মাদকের ব্যাবহার রোধে মোবাইল কোর্টের অভিযান

নরসিংদীতে মাদকের ব্যাবহার রোধে মোবাইল কোর্টের অভিযান
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযানে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সারোয়ার আলম নরসিংদী জেলার মাদকের ব্যবহার, সেবন ও বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার পলাশ উপজেলাধীন চরণগরদী সিআরসি মাঠ সংলগ্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে সেবন ও বিক্রয়কারী ০২ জন অভিযুক্ত, আলমগীর, পিতা: ফজলুল হক, সাং: পলাশেরচর, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী। হৃদয় মিয়া, পিতা: বজলু মিয়া, সাং: চরণগরদী, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী’কে দোষী সাব্যস্থ করিয়া প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। মোবাইল কোর্টে জেলা পুলিশের সদস্য, জেলা কমান্ট্যান্ট এর চৌকস ব্যাটালিয়ান সদস্যগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মোফাজ্জল হোসেন এবং উপপরিদর্শক, মো: ছানাউল্লাহ মিয়া সার্বিক সহযোগিতা প্রদান করেন। মাদকের ব্যবহার, বিক্রয় ও সেবন বন্ধে জেলা প্রশাসন, কর্তৃক মাদকের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন