পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা বিএনপি, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও রঙিন বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস ও বিজয় মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম। মির্জাগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির হাওলাদার, বাবুল মুন্সি প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন