পীরগাছায় আইন অধিকার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলাধীন, তাম্বুলপুর ইউনিয়নের (ভক্তের বাজার) এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে তাম্বুলপুর ইউনিয়নের ভক্তের বাজারে স্থায়ী অফিসে ফিতা কেটে উদ্বোধন করেন মোঃ সুলতান আলম বিটুল (ম্যানেজার) আজিজুন নেছা ক্লথ স্টোরেজ লিঃ ও মোঃ মতিয়ার রহমান (জয়েন্ট সেক্রেটারি রংপুর ডিভিশন) আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বৃন্দ ও আইন অধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসাদ আলী ও মোঃ সবুজ মিয়া (প্রাক্তন সেনা সদস্য), জেনারেল সেক্রেটারি ও অন্যান্য সদস্য মিলে ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান, জয়েন সেক্রেটারি রংপুর ডিভিশন, তিনি বক্তব্যতে জানান আইন অধিকার ফাউন্ডেশন মানুষের সেবার কাজে নিয়োজিত পারিবার জমা-জমির সংক্রান্ত সমস্যা এবং নারী শিশুর মামলা সংক্রান্ত যেকোনো বিষয়ে সুস্থ ও সুবোধ বিচার পাওয়ার জন্য আমাদের আইন অধিকার ফাউন্ডেশন সব সময় কাজ করে যাবে। আরো তিনি জানান আমাদের সেবা সবার দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়াই আমাদের লক্ষ্য।
আইন ও অধিকার ফাউন্ডেশন (মানবাধিকার সংস্থা) এর সংক্ষিপ্ত কার্যক্রম :-
১। সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা।
২। তৃণমূল নারী নেতৃত্ব উন্নয়ন।
৩। আইনগত সহায়তা ও মানবাধিকার তথ্যনুসন্ধান।
৪। সচেতনতা কার্যক্রম।
৫। গণ সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ।
৬। যুব সমাজের সাথে কার্যক্রম।
৭। কারাগার সম্পর্কীয় কার্যক্রম।
৮। পরিবেশ রক্ষায় পদক্ষেপ।
৯। স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ।
১০। দলিত ও হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে পদক্ষেপ।
১১। ভূমিহীনদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ।
১২। কিশোর - কিশোরীদের সার্বিক উন্নয়নে পদক্ষেপ।
আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বৃন্দ। বক্তব্য রাখেন, মোঃ সুলতান আলম বিটুল আলম বিটুল (ম্যানেজার) আজিজুন নেছা ক্লথ স্টোরেজ লিঃ) ও উপদেষ্টা, আইন ও অধিকার ফাউন্ডেশন। আমি সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে আইন অধিকার ফাউন্ডেশন এর পাশে থাকবো। বিপদে-আপদে আমাকে স্মরণ করবেন আমি সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব এবং আইন অধিকার ফাউন্ডেশন সব সময় বিপদে-আপদে সারা দিবো আপনারা যে কোন সমস্যায় পড়লে অবশ্যই আইন অধিকার ফাউন্ডেশনে যোগাযোগ করবেন দ্রুত সমাধান হবে। আরো বক্তব্য রাখেন আইন অধিকার ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারি মোঃ সবুজ মিয়া (সাবেক সেনা সদস্য), তিনি আইন অধিকার ফাউন্ডেশন এর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন এবং আমরা সব সময় আইন অধিকার ফাউন্ডেশন এর মাধ্যমে সবাইকে সাহায্য সহযোগিতা জমি সংক্রান্ত মামলা, নারী ও শিশু মামলা সরকারি খরচে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং সমাপনী বক্তব্য রাখেন আইন অধিকার ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আসাদ আলী সব সদস্য এবং জনগণকে এক ছাতার তলে থাকার জন্য বিনীত অনুরোধ করেন এবং যারা যারা আইন অধিকার ফাউন্ডেশনে আছেন সদস্য তাদেরকে সব সময় সজাগ থাকার জন্য নির্দেশনা দেন। বক্তব্য শেষে মোনাজাত করে মিষ্টি বিতরণ করে আইন অধিকার ফাউন্ডেশনকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান