নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দিনের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগীতা, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলন বিষয়ে আলোচনা সভা, ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবৃতি প্রতিযোগীতা ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলের পক্ষে ইউএনও আরিফুজ্জামান, মহাদেবপুর থানার ওসি শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, কৃষক দল নেতা সুলতান মামুনুর রশীদ মামুন, সেকেন্দার আলী, হাজী আক্কাস, মতিউর রহমান মতি, হারুনুর রশীদ রাজু, ওয়াজেদ আলী, হারুন অর রশীদ হারুন, সাবেক ইউপি সদস্য কাজী ফেরদৌস ফেরদা, ভিপি এনামুল প্রমুখ, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মহাদেবপুর থানা পুলিশ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, এ,কে, এম, মাসুদুর রহমান টিক্কা, গোলাম ইয়াজদানী শাম্মি, চঞ্চল রহমান, শামীমুর রহমান শামিম, শাপলা, সাগর, হাফিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আতিকুর রহমান আতিক, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক হাজী সাইফুর রহমান, জুলহাজ খানসহ অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার