কেশবপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার

কেশবপুরে চিত্রাংকন প্রতিযোগিতায়  চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার। প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠানের কার্যালয়ে ওই চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোববার (২২ ফেব্রয়ারী-২৬) দুপুরে চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রভাষক কাকলী দাস। অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রভাষক তাপস কুন্ডু, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক মৌসুমী মজুমদার, চারুপীঠের প্রশিক্ষক শংকর দাস, প্রশিক্ষক মনজুরুল হোসেন ডাবলু, প্রশিক্ষক শ্রাবণী সাহা, চিত্রাংকন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক সৈয়দা জান্নাতুল মাওয়া ও সদস্য সচিব ফারিয়া ইয়ামিন অহনা। অনুষ্ঠানের অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী ২১ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিশু শিক্ষার্থীরা খুশি প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে চায়।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ