ঠাকুরগাঁও সদরে অসহায়দের মাঝে ৩৬টি ছাগল ও ৭টি টিউবয়েল বিতরণ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদরে বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। আজ ২ মার্চ তিনি ৩৬টি ছাগল ও ৭টি টিউবয়েল বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেলাওয়ার হোসেন এসব ছাগল ও টিউবয়েল বিতরণ করেন। জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াতের জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিকমতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খেয়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলাবাসীর পাশে আগেও যেমন ছিলাম, এখনো ঠিক তেমনি আছি। আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাকবো। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কে কি বলছে বলে যাক, আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগীতা করেই যাব।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম