নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব আসাদ এর তত্ত্বাবধানে আজ ৩১/৩/২০২৬ তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের জন্য নওগাঁ সদর হাসপাতাল এলাকায় পাঠানো হয়।
নওগাঁ সদর থানার এই বিশেষ অভিযানিক টিম নওগাঁ সদর মডেল থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেইন গেটের সামনে থেকে ১।রাজ কুমার চৌধুরী(২৩)
পিতা - আকাশ চৌধুরী @ তুলশি, মাতা-পারুল রানী চৌধুরী
সাং- খাস নওগাঁ সুইপার পট্টি এবং
২। সুজন চৌধুরী @ সুইট(২৯), পিতা- মৃত রতন চৌধুরী,
মাতা- পাতাসি চৌধুরী৷ সাং- চকদেব নুনিয়া পট্টি,
উভয়ে নওগাঁ সদর থানা দেরকে তল্লাশি করে
১| ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং
২। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অনটেস্ট ইয়ামাহা ভার্সন থ্রি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী দুইজন বেশ কিছুদিন যাবত নওগাঁয় মাদকের ব্যবসা করে আসছিল। কিছুদিন আগে তার মা নুনিয়াপট্টি থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার