হোমনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

হোমনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ২০২৫-২৬ অর্থবছরে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্থানীয় কৃষকদের মাঝে ৭ টি ধান কর্তন মেশিন ও ৫ টি ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও মহিলা দলের সভাপতি শেফালী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ