"আকস্মিক বন্যা মোকাবিলা য় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন"
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
১০জুলাই ২০২৬ শুক্রবার, চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে ১০পদাতিক ডিভিশন ও২৪ পদাতিক ডিভিশন বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।টানা ভারী ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলায় প্রায় ৪ লক্ষ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্হ ওপানিবন্ধি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০পদাতিক ডিভিশন কতৃক দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ও ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতে ও ভয়া বন্যা দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উক্ত উপজেলা গুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চল গুলোতে আটক পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খল ভাবে সমুন্ন করার লক্ষ্যে ২৪পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্হাপন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জান মাল রক্ষায় বন্ধ পরিকর। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যক্রম অব্যহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া