বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইনোভেশন এন্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইনোভেশন এন্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিকভাবে বেসরকারি সংস্থা আধুনিক টিএমএসএস'র শিক্ষা হেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ওপেন ল্যাব বাংলাদেশ এর উদ্যোগে “ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ” শীর্ষক বর্ণাঢ়্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার বিশ্ববিদ্যালনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ‘বিল্ডিং এ ট্রিলিয়ন-ডলার ইকোনমি বাই-২০৩৪’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে অনলাইন জুমে উপস্থিত ছিলেন বগুড়া সদর-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান ও আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার গৌতম কুমারসহ প্রমুখ। অনুষ্ঠানে উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ বিষয়ক আলোচনা, হ্যাকাথন, পিচিং সেশন, মেন্টরশিপ এবং তরুণ উদ্ভাবকদের জন্য সম্ভাব্য সিড ফান্ডিংয়ের সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি ওপেন ল্যাব এর আয়োজনে ইডিজিই, এটুআই, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং একটি টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে উঠবে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দল কে ১ লক্ষ টাকার প্রাইজমানি দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস এবং প্রতিযোগীতার আয়োজনকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান