স্বৈরাচারের দোসর স্বঘোষিত আজীবন সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (কেরানি) শফিউল বাশার এর বিরুদ্ধে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত জেসিও ফাউন্ডেশন এর জরুরী সভা

স্বৈরাচারের দোসর স্বঘোষিত আজীবন সভাপতি সিনিয়র ওয়ারেন্ট  অফিসার (কেরানি) শফিউল বাশার এর বিরুদ্ধে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত জেসিও ফাউন্ডেশন এর জরুরী সভা
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গত ১৭ই জুলাই ২০২৬, রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকা হইতে রাত দশটা পর্যন্ত একটানা সভা অনুষ্ঠিত হয়েছে, স্বপ্ননগর আবাসিক এলাকা -১,সাগুফতা,পল্লবী, মিরপুর-৯, ঢাকা। স্বপ্ননগর ওয়েলফেয়ার সোসাইটির সভা কক্ষে সভাটি আহ্বান করেন, ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম ইএমই। উক্ত সভায় প্রায় সকল ভক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত, লাঞ্ছিত, সদস্যগণ এবং কার্যনির্বাহী কমিটি থেকে গণহারে পদত্যাগকারী সকলেই উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্বৈরাচার এর দোসর জেসিও ফাউন্ডেশন এর নামে প্রতারণাকারী কেরানি শফিউল বাসার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হন নাই। বর্তমানে কেরানি শফিউল বাসার সেল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। সভা কক্ষ থেকে শত শত সদস্য সেলফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সভাতে উপস্থিত অনেক সাংবাদিক ও কেরানী শফিউল বাসার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। বিধায়  প্রতিবেদনে প্রতারণাকারী কেরানী শফিউল বাসার এর কোন বক্তব্য তুলে ধরা সম্ভব হচ্ছেনা। সভায় উপস্থিত শত শত ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট  অফিসার,মাস্টার ওয়ারেন্ট অফিসার সশস্ত্র বাহিনীর এই তিন পদবীর অবসরপ্রাপ্ত সদস্যদের সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত ১। আগামী ২৪ শে জুলাই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত। ২। স্বৈরাচার এর দোসর প্রতারক শফিউল বাশার কেরানীর অপকর্মের প্রতিকার করার লক্ষ্যে, অ্যাডহক কমিটি গঠন। ৩। আগামী ২৪ শে জুলাই পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৪। উক্ত সভায় ক্ষতিগ্রস্ত অনেক সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার কেরানি শফিউল বাসারের বিরুদ্ধে বিভিন্নভাবে বিষোদগার করেন এবং ক্ষোভে ফেটে পড়েন। ভুক্তভোগী একজন সদস্য অভিযোগ করেন   স্ত্রীদের নিয়ে গত যে অনুষ্ঠানটি হয়েছিল সেই অনুষ্ঠানে স্বৈরাচার  এর দোসর কেরানি শফিউল বাসার এর স্ত্রী তাহার স্ত্রীর সাথে উদ্ধতপূর্ণ ও সৌজন্যমূলক আচরণ করেছিলেন। যাহা চাকরিরত অবস্থায় কোন কর্মকর্তার স্ত্রী ও নিম্ন পদবীর সৈনিকদের স্ত্রীদের সাথে কখনো করেন না। আরেকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই কেরানী শফিউল বাসার কে সেনানিবাস সংলগ্ন এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এই প্রতারককে যেখানেই পাওয়া যাবে গলায় গামছা পেঁচিয়ে টেনে হিছড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোটা অংকের টাকা ক্ষতিগ্রস্ত হওয়া একজন সদস্য অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন এই প্রতারক আমাকে সর্বশ্রান্ত করেছে। আমি এখন মানবেতর জীবন যাপন করছি। কেরানি বাসার আমাকে বলেছিলেন আমাদের জন্য আলাদাভাবে সকল সুযোগ সুবিধা সৃষ্টি করবেন। আলাদা আবাসন প্রকল্প নির্মাণ করবেন, সেখানে শুধুমাত্র আমরা তিনটি পদবীর সদস্য ও তাদের পরিবারবর্গ থাকতে পারবো। অন্যদের আমরা এই আবাসিক প্রকল্পে এলাও করবো না। বাসার বলেছিলেন সম্মানিত  রাওয়ার চেয়ারম্যান মহোদয় কর্নেল আব্দুল হক এর সাথে তার বিশেষ সখ্যতা রহিয়াছে। বিধায়  রাওয়ার  আদলে একটি বিল্ডিং তিনি নির্মাণ করবেন সেখানে শুধুমাত্র  আমরা নিয়মিত যাতায়াত করব,স্ত্রীদের সাথে নিয়ে।সিএমএইচে আলাদা বিল্ডিং, আলাদা বিল্ডিং এ ওষুধ বিতরণ কেন্দ্র, সিএমএইচে আলাদা রেস্ট হাউস, কক্সবাজার ও কুয়াকাটাই আমাদের জন্য আলাদা ফাইভ স্টার মানের হোটেল, ইত্যাদি ছিল তার প্রতারণার ফাঁদ।  প্রতিবেদক অনেক সদস্যর সাথে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অনেকে আরও ভয়ংকর তথ্য প্রদান করেছেন। যাহার সমস্ত কিছু প্রতিবেদনে লেখা সম্ভব নয়। অনেক সদস্যই মতামত দেন আমরা যেখানেই এই চিহ্নিত প্রতারক কেরানি শফিউল বাসার কে পাবো সেখানেই তাকে প্রতিহত করব।অনেক সদস্য শফিউল বাসার এর স্ত্রীর বিরুদ্ধে অন্যান্য সদস্যদের স্ত্রীর সাথে অনুষ্ঠানে ও সৌজন্যমূলক আচরণ ও কমান্ড কন্ট্রোলের অভিযোগ তোলেন। সভায় উপস্থিত একজন বিজ্ঞ অ্যাডভোকেট উপস্থিত ছিলেন তিনি সকল সদস্যকে শান্ত করার চেষ্টা করেন, এবং প্রতারক শফিউল বাসার এর সকল অপকর্ম আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ করার আহ্বান জানান। এই আইনজীবী সকলকে আশ্বাস প্রদান করেন এই প্রতারকের বিরুদ্ধে যে সকল সদস্য বা সমস্ত সংগঠন যদি একত্রিত হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন সে ক্ষেত্রে তিনি বিনা পয়সায় আইনি সুবিধা প্রদান করবেন। পরিশেষে সবাই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় আগামী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, এই স্বৈরাচার এর দোসর, ২৪ সালে শেখ হাসিনার   আমি ড্রামি নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে ঢাকা ১৭ ভিআইপি আসন এর প্রার্থী হয় টাকা আত্মসাৎ কারী, এবং সবশেষ সশস্ত্র বাহিনীর  তিনটি পদবীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে প্রতারণাকারীর বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করা হবে।। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কেরানি শফিউল বাসার এর সেল ফোন বন্ধ পাওয়া গিয়াছে, বিধায় অভিযুক্ত প্রতারকের আত্মপক্ষ সমর্থনের  কোন মতামত লেখা সম্ভব হলো না।

দৈনিক বিজয় নিউজ/  ইডি