কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক রিফাত হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক রিফাত হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার দাউদকান্দিতে চাঞ্চল্যকর কিশোর অটোরিকশা চালক রিফাত (১৪) হত্যা ও অটোরিকশা ছিনতাই মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দেবিদ্বার থানার মো. শাহজালাল মুন্সী ওরফে জালাল (৩৬), কোতোয়ালি থানার মো. সুমন মিয়া (৩৫) এবং একই এলাকার মো. সোহেল মিয়া (৩১)। ​প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ