ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামি গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার জিরুইন (ইসমাইল ভূইয়া বাড়ি) এলাকার বাচ্চু ভূইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলাম (২০)। এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অপর একটি অভিযানে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি উত্তর চান্দলা (হাজী সাদেকের বাড়ি) এলাকার আলমগীরের ছেলে দ্বীন ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কান্দুঘর (রাজাবাড়ি) এলাকার নবু মিয়ার ছেলে মো. রানা (২৬) এবং জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদ (২৫)।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে রোববার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ