"কক্সবাজার টেকনাফ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক দীর্ঘ ৬মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন"
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
২০জুলাই ২০২৬ (সোমবার) বিকেল কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তহন তাঁর মুক্তির খবর ছড়িয়ে পড়লে স্হানীয় সাংবাদিক সমাজ ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।কারাফটকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।সহকর্মীরা এর আগে গত এপ্রিল মাসে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ ঘাট থেকে কোষ্ঠগার্ড সদস্যরা তাঁকে আটক করে।পরবর্তী টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের সাজানো মামলা দেওয়া হয় বলে অভিযোগ উঠে, সে সময় মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন জানালেও বিচারিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাদ উদ্দিন, মোঃ আসিফ রিমান্ড নামন্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।আরাফাত সানির আইনি লড়াইয়ে যুক্ত আইনজীবীর শুরু থেকে দাবির করে আসছিলেন, সীমান্তবর্তী এলাকার নানা অনিয়ম, দুনীতি ও বিতর্কিত অভিযান নিয়ে সাহসী প্রতিবেদন করায় একটি প্রভাবশালী মহলের রোষানালে পড়েন, এই সাংবাদিক এমনকি তাঁকে আটকের বিষয়ে কোষ্ঠগার্ড ও আই এসপির (ISPR)এর দেওয়া প্রথম বিজ্ঞপ্তিতে ওব্যাপক অসামঞ্জস্য ফুটে উঠেছিল। কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্র্যাক) এর সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ সাংবাদিক আরাফাত সানির মুক্তির সন্তোষ প্রকাশ করে বলেন।সত্য প্রকাশের কারনেই সানিকে ষড়যন্ত্রমূলক মামলার দীর্ঘ ৬মাস কারারুদ্ধ করে রাখা হয়েছিল।সত্যের জয় সব সময়ই অবধারিত। আমরা শুরু থেকেই তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করে আসছিলাম।সানির মুক্তির সংবাদপত্রের স্বাধীনতারই জয়।কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান সকল বাধা প্রতিকুলতা অতিক্রম করে সত্যের পক্ষে তাঁর লেখনি অব্যহত থাকবে।রাত ৯টায় ছাড়া পেয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া