আগামী ৩১ শে জুলাই মেজর সিনহা হত্যাকাণ্ড দিবসে ওসি প্রদীপ ও লিয়াকত এর ফাঁসি কার্যকারী করার দাবিতে মানববন্ধন ও রেলি

আগামী ৩১ শে জুলাই মেজর সিনহা হত্যাকাণ্ড দিবসে ওসি প্রদীপ ও  লিয়াকত এর ফাঁসি কার্যকারী করার দাবিতে মানববন্ধন ও রেলি
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গতকাল একুশে জুলাই ২০২৬ ইং, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, এর নীতি নির্ধারণী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিম্ন বর্ণিত বিষয় সমূহে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  আগামী ৩১ শে জুলাই রোজ শুক্রবার মেজর সিনহা হত্যাকাণ্ড দিবসে, ঢাকা মিরপুর সেনানিবাস  ন্যাশনাল ডিফেন্স কলেজ এর চেকপোস্ট থেকে মিরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও রেলি থেকেই মেজর সিনহা হত্যাকাণ্ডের আসামি ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকত গং দের বিচারিক রায় কার্যকরী করার জন্য রাষ্ট্র এবং সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। উক্ত সময়সীমার মধ্যে পুলিশ সদস্য প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি কার্যকারী করার লক্ষে সংগঠনের পক্ষে যা যা করণীয় সংগঠন সবকিছু করবে বলে নীতি নির্ধারণী পরিষদের সকলেই একমত পোষণ করেন। সরকার এবং রাষ্ট্র পুলিশ সদস্য প্রদীপ লিয়াকতের ফাঁসি কার্যকর করা নিয়ে যদি আর কোন  কালক্ষেপণ  করে সংগঠন সারা বাংলাদেশের সকল অবসর সেনাদের সাথে নিয়ে, বৃহৎ সমাবেশ, হরতাল এবং অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি দিতে প্রস্তুত আছে মর্মে নীতি নির্ধারণী পরিষদের সকলেই একমত পোষণ করেন। সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব দুলাল উদ্দিন  চৌধুরী (অবঃ),প্রতিবেদককে বলেন পুলিশের প্রদীপ লিয়াকত এর ফাঁসির সাথে সারা বাংলাদেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যের নিরাপত্তার ইসুটি জড়িত। অতএব আমরা যে কোন মূল্যে এই কুখ্যাত খুনি পুলিশ সদস্য ওসি প্রদীপ এবং লিয়াকত এর ফাঁসির রায় কার্যকরী করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয় সেটাও দিতে কার্পণ্য করব না। সম্মানিত সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব দুলাল উদ্দিন চৌধুরী (অবঃ) ঢাকা সেনানিবাস সংলগ্ন ও মিরপুর সেনানিবাস সংলগ্ন, কচুক্ষেত, ভাষানটেক, মাটিকাটা, বাগানবাড়ী, ইসিবি চত্বর, বালুরঘাট, কালশি, মিরপুর ১২, মিরপুর ১১, সহ মিরপুর  ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বনানী ডিওএইচএস এ বসবাসরত সকল অবসরপ্রাপ্ত অফিসার, অনারারি কমিশন্ড অফিসার,জুনিয়র কমিশন্ড অফিসার, নন কমিশন্ড অফিসার, এবং অন্যান্য পদবীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গ কে উদাত্ত আহ্বান জানিয়েছেন সকল সম্মানিত সদস্য যেন আগামী ৩১ শে জুলাই রোজ শুক্রবার মেজর সিনহা হত্যাকাণ্ড দিবসে মিরপুর ১২ বাস স্ট্যান্ড এবং মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ এর সম্মুখে উপস্থিত থাকে। মানববন্ধন ও র‍্যালিতে সকল সদস্য ব্যানার ফেস্টুন বহন করবে সকলেই। সভাপতি মহোদয় সকলকে আশ্বস্ত করে বলেছেন অনুষ্ঠানে হাজার হাজার সদস্য উপস্থিত হবেন ইনশাল্লাহ। মানববন্ধন ও রেলি যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পরিশেষে সভাপতি মহোদয় দল মত, শ্রেণী, পদবি, সংগঠন নির্বিশেষে সকলকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন কর্মসূচিতে হাজার হাজার সদস্য উপস্থিত হবেন। সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে রীতি নির্ধারণী পরিষদের সাভার সমাপ্তি  ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ ইডি