জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানকে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিনন্দন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করায় দেশের বিশিষ্ট কূটনীতিক, মানবাধিকারকর্মী ও সিলেটের কৃতী সন্তান আইরিন খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া এক অভিনন্দন বার্তায় বলেন, আইরিন খানের এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব লাভ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধা ও দক্ষ নেতৃত্ব জাতিসংঘে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে দলীয় নেতৃবৃন্দ বলেন, সিলেটের গর্ব আইরিন খান শুধু বাংলাদেশেরই নন, আন্তর্জাতিক অঙ্গনেরও একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তাঁর এই অর্জন দেশের নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা, যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা আরও বলেন, দেশের যোগ্য ও মেধাবী ব্যক্তিদের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং এটি দেশের কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। আইরিন খান তাঁর উপর অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ এবং বিশ্বপরিসরে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করা হয়। এদিকে অভিনন্দন বার্তায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, খাগরাছড়ি জেলার মাওলানা ছুপি আনোয়ার হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক মো. আ. খালেক খান এবং খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মো. ইফতেখার আলী বাবু পিএইচএফ ও সাধারণ সম্পাদক রিপন তরফদারও আইরিন খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় সভাপতি আরিফুল ইসলাম জিয়া আশা প্রকাশ করেন, তাঁর বিচক্ষণ, গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং দেশের কূটনৈতিক স্বার্থ ও আন্তর্জাতিক মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছাবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান