রুহিয়ায় ৩৩ শত টাকার ইয়াবা ও নগদ অর্থ সহ গ্রেফতার ১
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোবাইল ফোনসহ মোঃ আজগর আলী(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আজগর আলী রুহিয়া থানার ঘনি মহেষপুর এলাকার মহিরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১ নং রুহিয়া পূর্ব ইউনিয়নের কর্ণফুলী বাজারের পাশে রেললাইনের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে জনৈক মোঃ ওয়ালিউল্লাহর ভাড়া বাসার পূর্ব পাশে সন্দেহভাজন হিসেবে আজগর আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ০.১১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার ৩ শত টাকা। এছাড়া তার হেফাজত থেকে মাদক কেনাবেচার নগদ ৮ হাজার ১ শত টাকা এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে। রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম