ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা: ছেলেকে পুলিশে দিল বাবা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আবদুর রহমান (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার জুয়েল রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চুরিতে বাধা দেওয়ায় আবদুর রহমানকে হত্যা করেছেন বলে আদালতে জবানবন্দিতে স্বীকার করেছেন তিনি। বুধবার (১২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুয়েল রানাকে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সূত্রে জানা যায়, টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন জুয়েল রানা। এ সময় নিরাপত্তাকর্মী আবদুর রহমান তাকে বাধা দেন। একপর্যায়ে চুরিতে বাধা দেওয়ায় জুয়েল রানা তাকে হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম