নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রা সনোগ্রাফি মেশিনের সেবা শুভ উদ্বোধন

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রা সনোগ্রাফি মেশিনের সেবা শুভ উদ্বোধন
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এই কালার আলট্রাসনোগ্রাফি মেশিন চালুর ফলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আরও বাড়ল। হাসপাতালে দীর্ঘদিন ধরে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা থাকলেও সীমিত সুযোগের কারণে অনেক রোগীকে বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো। নতুন মেশিনের মাধ্যমে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা-পরীক্ষার সুবিধা পাবেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার