শোক সংবাদ বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছের মুন্সী'র শ্বশুরের জানাজা সম্পন্ন

শোক সংবাদ  বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছের মুন্সী'র শ্বশুরের  জানাজা সম্পন্ন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী'র শ্বশুর ও ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন সাদকপুর ( নোয়াপাড়া) গ্রামের সুলতান আহমেদ মাষ্টার ( ৯৫) গতকাল মঙ্গলবার রাত ১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিইন)। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৩মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বুধবার বাদ যোহর সাদকপুর (নোয়াপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম সাইফুল ইসলাম টিপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম,আ' লীগ নেতা রেজাউল করিম, বিএনপির সহ- দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিলান হোসেন ভুঁইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশের আহমেদ ,জামায়াতের আমির মুমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, জামায়াত নেতা ফারুক, ইউপি সদস্য শেফাউল, পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির সহ এলাকার বিশিষ্ট লোকজন জানাজায় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ