ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ একিন মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ দুপুর ১টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানকালে মোঃ একিন মিয়াকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ একিন মিয়া (৪১) পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন মাঝগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতা মৃত বাদশা মিয়া এবং মাতা মোছাম্মৎ তানজিয়া আক্তার। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী